Need help?
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত Aug 04, 2026
৪ আগস্ট খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক প্রফেসর ডা. জুলফিকার আলী, অধ্যাপক, মেডিসিন বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. কাজী মনজুরুল হক, একাডেমিক কো-অর্ডিনেটর এবং প্রফেসর ডা. এমদাদুল হক, চেয়ারম্যান, মেডিকেল এডুকেশন ইউনিট, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. কাজী শিহাব উদ্দিন, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ এবং প্রফেসর ডা. মাহবুবুর রহমান, বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকল ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশের ইতিহাসে এ আন্দোলনের গুরুত্ব তুলে ধরা হয়।